1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সাগ্রহে অপেক্ষায় দিল্লি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে: ত্রিবেদী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত
১৩

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন এমন আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘নয়াদিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে।’

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ত্রিবেদী বলেন, ‘এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা সাগ্রহে অপেক্ষায় রয়েছি। আশা করি, খুব শিগগিরই তিনি এ সফর করবেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, ‘এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। তাই কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি; বরং সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়েই মতবিনিময় হয়েছে। পরে সেসব বিষয়ে আলোচনার সুযোগ থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..