1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত
৪২

সিরাজগঞ্জ প্রতিনিধি

ওই নারীর ঘরে দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিম।
ওই নারীর ঘরে দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিম। ছবি: ইত্তেফাক

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক নারীর বাড়ি থেকে একটি মসজিদের ইমামকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে এক নারীর বাড়িতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে আটক করেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লি জানান, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তারা বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমাম মো. সেলিম বলেন, ‘গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে আমি তার বাড়িতে যাই। তখন স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।’

ওই নারী বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..