1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, মাছের পোনা অবমুক্তকরণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপির ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করেন দলটির নেতাকর্মীরা।

সকাল ১০টার দিকে শহরের মিরপুর এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর সকাল ১১টায় আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট মহসীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। এসময় জেলা বিএনপির সহসভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, মোস্তফা নোমান আলাল, মো. রাশেদুল হাসান রঞ্জন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..