1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সিলেট প্রতিনিধি,

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান ড. মো. জিল্‌লুর রহমান। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..