1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সৈয়দ অমির গান টক-মিষ্টি প্রেমের গল্পে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

বিনোদন ডেস্ক :

কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘বরই মাখা’।

সালাউদ্দিন সাগরের কথায় গানটির সংগীতায়েজন করেছেন এন ফরহাদ। মডেল হয়েছেন সুবর্ণা আক্তার। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছে শুভ্র মেহরাজ।

মিউজিক ভিডিও সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বেশ বড় পরিসরে এবং চোখধাঁধানো সেট ও কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে এটি। ভিডিওতে শিল্পীদের জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত নাচ গানটির ভিজ্যুয়াল অ্যাপিলকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটির ছোট ছোট ক্লিপস ও রিলস এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে।

সৈয়দ অমির বলেন, ‘আমার চ্যানেলে এর আগে বেশিরভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলের সঙ্গে পারফর্ম করেছি। মেয়েটি প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। গানটি নিয়ে অনেক প্রত্যাশা। প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, ‘বরই মাখা’ গানটি দর্শকদের ভালোবাসা পাবে।

ইউটিউবের কমেন্ট বক্স এবং সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে শ্রোতাদের দারুণ ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, বর্তমান সময়ের একঘেয়েমি গানের ভিড়ে ‘বরই মাখা’ এক চিলতে আনন্দের খোরাক জোগাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..