1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৯

হবিগঞ্জ জেলা প্রতিনিধি,

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ১ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা ও ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ড্রাম ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাক থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় পণ্যের সঙ্গে থাকা কাস্টমসের নথিপত্র যাচাই করে দেখা যায়, মূল কপির পরিবর্তে নকল কপি ব্যবহার করা হয়েছে। জাল নথি ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের অভিযোগে তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করে বিজিবি।

 

এ ছাড়া সাতছড়ি বিওপির একটি টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি এলাকার চা–বাগানসংলগ্ন স্থানে অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় জিরা সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং মদ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলছে।

৫৫ বিজিবি জানায়, চোরাচালান দমন এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাহিনীটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..