1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


‎ নেত্রকোনা জেলা প্রতিনিধি

‎নেত্রকোনার মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু।

কামরুল হাসান টিটু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ‎তিনি এলাকা অসহায় হতদরিদ্র মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন।
‎পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।

‎স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি কাইটাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ ও গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি।

‎একজন তরুণ উদীয়মান ও শিক্ষিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে কাইটাইল ইউনিয়নের বাজারে চা,য়ের দোকানে ও গ্রামগঞ্জে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু
‎বলেন,আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় আমি সমাধান করা থেকে শুরু করে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি।

‎এবার আমি আমার পরিবার আত্মীয়-স্বজনের পরামর্শ নিয়ে কাইটাইল স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি।

ইউনিয়নবাসী ও প্রতিটা গ্রামের মানুষের দোয়া এবং সমর্থন প্রত্যাশী। আর আমি যদি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে আমার ইউনিয়নবাসীর অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব আমি কথা দিলাম ইনশাল্লাহ।

‎আর আমি নির্বাচিত হলে কাইটাইল ইউনিয়নকে শিক্ষিত, আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু
বাঁশরী, খাগুরিয়া, জাওলা, কেশজানি, বাররী, জঙ্গল টেংগা, জয় পাশা, হাজরাগাতি, কাইটাইল গ্রাম সহ প্রতিটি এলাকার সর্বস্তরের গণমানুষের দোয়া, এবং ভালোবাসা ও আন্তরিক সমর্থন ও দোয়া চাই।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান টিটু ব্যাপারে বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়,
‎তিনি একজন সৎ মানুষ, প্রতিবাদী, ন্যায়পরায়ণ, আদর্শবান গরিব মানুষদের প্রিয় ব্যক্তি।

কামরুল হাসান টিটুর এবার সাধারণ মানুষের ও ভোটারদের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে।

‎বিশেষ করে যুব সমাজ তাকে ইতিবাচক বলে সমাজের অন্যায় অপ্রীতিকর দিক পরিবর্তনের প্রতীক হিসেবে এবার কাইটাইল ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে দেখতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..