মোঃ সায়েখ উদ্দিন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১ নং বরমচাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবী সুমেল আহমেদ।
তিনি প্রিয় বরমচাল ফেসবুক পেইজের মাধ্যমে ৪ নং ওয়ার্ডসহ সমগ্র ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সুমেল আহমেদ বলেন, জনগণের আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি সকলের মূল্যবান মতামত, পরামর্শ ও দোয়া প্রত্যাশা করেছেন।