শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গ্রেফতার করুন আমাকেও : সিবিআইকে মমতা

গ্রেফতার করুন আমাকেও : সিবিআইকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে নারদা ঘুস কেলেঙ্কারি মামলায় সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে গ্রেফতার হন রাজ্যের দুই মন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র। তাদের সবাইকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে গ্রেফতার করা হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় তিনি মধ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর কলকাতার দফতর নিজাম প্যালেসে প্রবেশ করেন। এ সময় তিনি নিজেকে গ্রেফতারের দাবি জানান।

তিনি বলেন, আমাকেও গ্রেফতার করতে হবে। এই গ্রেফতার বেআইনি দাবি করে সিবিআই দফতরে অর্থাৎ নিজাম প্যালেসে অবস্থান করছেন তিনি। এদিকে ঘটনার প্রতিবাদে কলকাতার বিভিন্ন জায়গায় অবস্থানে বসেছেন তৃণমূল সমর্থকরা। সোমবার বিকেলেই গ্রেফতারে তিন নেতাকে কলকাতার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে।

জানা গেছে, এদিন সকালে কলকাতার সাবেক মেয়র এবং তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা নাগাদ তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। এদিন সকালেই বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এরপর তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনো নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চারজনকে তুলে আনা হয়। পরে গ্রেপ্তার করা হয় তাঁদের।

সোমবার সকালে ফিরহাদকে চেতলার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা যান ফিরহাদের বাড়িতে। সেখান থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com