বগুড়া প্রতিনিধি
নন্দীগ্রাম থানা, বগুড়া
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সিমলা বাজার এলাকা থেকে একাধিক মামলার আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নূর মোহাম্মদ আক্কাস আলী ও আনছার আলী।
নন্দীগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে তিনটি নাশকতা মামলা রয়েছে। আর আনছার আলী হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত। গ্রেফতার দুজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
Leave a Reply