শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনা মাইকিং শুনে হারানো মেয়েকে খুঁজে পেলেন বাবা

নেত্রকোনা মাইকিং শুনে হারানো মেয়েকে খুঁজে পেলেন বাবা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে প্রশাসনের মাইকিং শুনে হারানো মেয়েকে ফিরে পেয়েছেন বাবা। শনিবার বিকেলে মদন থানার ওসি শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করেছেন।
হারিয়ে যাওয়া শিশুটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। এর আগে শনিবার সকালে মদন পৌরসভার মদন বাজার থেকে শিশুটিকে একা পথচারীরা পেয়ে থানায় হস্তান্তর করেন ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ ও মদন থানার ওসি ফেরদৌস আলম দুটি মাইকে প্রচারণা শুরু করেন। বিকেলে শিশুটির বাবা মদন থানায় যোগাযোগ করে শিশুটিকে ফিরে পান।

শিশুটির বাবা বলেন, শনিবার সকালে মদন উপজেলার ঘাটুয়া গ্রাম থেকে নিজ বাড়ি কেন্দুয়া যাচ্ছিলাম। মদন পৌরসভার মদন বাজারে হঠাৎ আমার মেয়ে সামিয়া হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মাইকিং শুনে মদন থানায় যোগাযোগ করে আমার মেয়েকে ফিরে পেয়েছি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, পথচারীরা শিশুটিকে পেয়ে মদন থানায় দিয়ে যায়। ইউএনওকে অবগত করে মাইকিং শুরু করলে শিশুটির বাবা থানায় এসে তাকে নিয়ে যান।

ইউএনও বুলবুল আহমেদ বলেন, পথচারীরা শিশুটিকে মদন থানায় নিয়ে গেলে ওসি আমাকে অবগত করেন। পরে লোকজন দিয়ে মাইকিং শুরু করি। মাইকিং শুনে মদন থানায় গিয়ে শিশুটিকে ফিরে পেয়েছে তার বাবা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com