হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন
সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. ফজরুল হকের মাধ্যমে ভিসি অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার (রুটিন দায়িত্ব) বরাবর স্বারকলিপি দেন।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী শফিউল আজম অপু বলেন, একটি দেশকে এগিয়ে নেয়ার জন্য অর্থনীতির যেমন ভূমিকা রয়েছে তেমনই শিক্ষারও গুরুত্ব রয়েছে। কিন্তু করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী জুলকিফল বলেন, অতি দ্রুত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ও হলসমূহ খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে পরীক্ষা সশরীরে নেয়ার জন্য শিক্ষামন্ত্রনালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগ কামনা করছি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উত্তম কুমার পাল, ডেভিড, শাকি, নাহিদ, মামুন, শাহজাহানুর আলন নম্রসহ আরো অনেকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি বলেন, আমরা শিক্ষা মন্ত্রনালয়ের দিকে তাকিয়ে আছি। তারা প্রজ্ঞাপন দিলেই আমরা অতি অল্প সময়ের মাঝে ডিন কমিটির মিটিংয়ে বসে পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। মন্ত্রানালয় যদি সশরীরে পরীক্ষা নেয়ার ব্যাপারে সুপারিশ করে তবে আমরা তাই করবো।
Leave a Reply