শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ফরিদপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

jugjugantor

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের সালথা-নগরকান্দায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৬ টি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার(২৭ শে মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।এসময় হাজারো গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। এতে জমির পাট সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার  প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান।এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষনিক পরিদর্শনে যান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

দক্ষিন-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদশন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া। এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও সালথা উপজেলা নির্বাহী অফিসার হাসিব সরকার সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ পরিবারদের  মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরন সহ সার্বিক সকল প্রকারের সহযোগিতার করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com