নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার রানিরহাটে বাজারের রাজানগর ১ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অসহায় পরিবারের সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করেছে স্থানীয় দখলবাজ চক্র। জায়গা জবরদখল করা প্রতিবাদ করায় দুই ব্যক্তি কে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে।
এই ঘটনায় চট্টগ্রাম আদালতে ভুক্তভোগী সম্পত্তির মালিক আবু বক্কর ইবনে কাশেম চৌধুরী হত্যার চেষ্টায় মামলা দায়ের করেন। পরেও এখনো পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সম্পত্তির মালিক আবু বক্কর ইবনে কাশেম চৌধুরী স্থানীয়দের মাঝে খবর পেয়ে গিয়ে দেখেন তার জমির উপর বসতী করার অপচেষ্টা করছে সন্ত্রাস বাহিনীরা ।
জোরপূর্বক ভাবে দখল করায় দুজন প্রতিবাদ করেন একপর্যায়ে সন্ত্রাস কামরুল ইসলাম উধু ওরফে ( কালা উধু ) এসে দেশিয় ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তেরে এসে দুজনকে ছুরিকাঘাত করেন একপর্যায়ে দুজন মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয় জনতার তাদেরকে হসপিটালে নিয়ে যান ।
হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে থানায় হত্যাচেষ্টা মামলা করতে আসলে উল্টো হুমকির মুখে পরেন ভুক্তভোগী অন্যদিকে মামলার ১ নাম্বার আসামী কামরুল ইসলাম উধু ওরফে (কালা উধু) ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন কে এই উধু ,? এই উধু নিজেকে স্থানীয় আওয়ামী লীগের বড় নেতা দাবি করেন ।
একই সাথে রয়েছে নিজস্ব সন্ত্রাস বাহিনী এই উধু নানা অপকর্মের সঙ্গে জড়িত উধু চাঁদাবাজি ,ইয়াবা, থেকে শুরু করে কাঠ চোরাচালান, এবং অবৈধ জমি, দখল বাড়ি দখল, সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী জমির মালিক ভুক্তভোগী আবু বক্কর ইবনে কাশেম চৌধুরী বলেন । আমার পৈতৃক সূত্রে পাওয়া এই সম্পদ দীর্ঘদিন যাবত আমার জমি জবরদখল করার চেষ্টা করে এই স্থানীয় সন্ত্রাস বাহিনী আমি নিরুপায় হয়ে আমার পৈত্রিক সম্পত্তি আমি আমার ছেলেকে ২০১৬ সালে হুইল করে দিয়েছি ।
তারই সূত্র ধরে আজ জবরদখল করে। সচেতন দুইজন মানুষ প্রতিবাদ করায় তাদেরকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে সন্ত্রাসী উধু । ভুক্তভোগী আরো বলেন এই ঘটনার সাক্ষীদের সাক্ষ্য দিলে জীবন নাশের হুমকি প্রদান করেন সন্ত্রাসী উধু। এমত অবস্থায় রাঙ্গুনিয়া থানা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশা প্রকাশ করেন ভুক্তভোগী আবুবক্কর ইবনে কাসির চৌধুরী
Leave a Reply