শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লার বরুড়া ১৫ জাতের আমের মেলা

কুমিল্লার বরুড়া ১৫ জাতের আমের মেলা

 

কুমিল্লাপ্রতিনিধি;

কুমিল্লার বরুড়া উপজেলার খটকপুর। এই গ্রামের একটি বাড়িতে ১৫ জাতের আমের চাষ করা হয়েছে। ছোট গাছে বর্ণিল আম দেখতে গ্রামের মানুষ ভিড় করছেন। গ্রামের প্রবাসী খলিলুর রহমানের বাড়িতে এই আমের চাষ করা হয়। জাতগুলো হচ্ছে, আশ্বিনা,আম্রপালি, বারি-৪, ল্যাংড়া, ব্যানানা ম্যাঙ্গোসহ বিভিন্ন জাত।

রবিবার বিকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দুই থেকে তিন হাত উচ্চতার গাছে আম ঝুলছে। আমের ভারে যেন গাছ ভেঙ্গে পড়ছে। সূর্যের আলো পড়ে আমগুলো বর্ণিল রঙ ধারণ করেছে। কিছু আমের ওজন এক কেজির কাছাকাছি। ১৫টি জাতের শতাধিক গাছের আম দেখতে মানুষ ভিড় জমাচ্ছে।

প্রতিবেশী কামাল হোসেন বলেন, এরকম আম ফল দোকানে দেখেছি। এই এলাকায় এরকম আম আর চাষ হয়নি। এই বাড়িতে আমের ফলন ভালো হয়েছে। আম গুলো দেখতে সুন্দর লাগছে।
প্রবাসী খলিলুর রহমান বলেন, শখ করে বাড়িতে বিভিন্ন জাতের আম চাষ করেছি। আমের চারা বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেছি। কৃষি বিভাগের পরামর্শে জৈব পদ্ধতিতে কীটনাশক দমন করেছি। নিজের বাড়িতে চাষ করা বিভিন্ন জাতের নিরাপদ আম পেয়ে ভালো লাগছে। এইসব আম খেতেও বেশ মিষ্টি।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, খলিলুর রহমানের বাড়িতে কিছু খালি জমি পড়ে ছিলো। সেখানে আমসহ বিভিন্ন ফলের চাষের জন্য তাকে উদ্বুদ্ধ করি। তিনি ১৫ জাতের আমসহ এখানে মাল্টা, করমচা, জামরুল, কমলা, পেয়ারাসহ বিভিন্ন ফলের গাছ লাগিয়েছেন। এবার প্রথম তার আমের ফলন এসেছে। আমগুলো খেতে বেশ সুস্বাদু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com