যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালপুর জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত।

জামালপুর জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত।

জামালপুরপ্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ উপলক্ষে জামালপুর জেলা কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা- দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

৩০ মে রোববার সকাল ১১ টার দিকে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা কৃষক দল।

জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি আবু হাশেমের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর,অর্থ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম দুলাল। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর, হোসেন আলী, আকরাম,শহর যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক রেজাউল করিম নীলু, সদস্য আব্দুর জব্বার, মোস্তফা, আব্দুল মান্নান, নবাব আলী, রশিদ, আসলাম, সুরুুজ সহ কৃষক দল,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে কাঙ্গালীভোজ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com