নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোকে একসঙ্গে স্বীকৃতি ও এমপিও দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার ১ জন দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের অন্য দাবিগুলো হলো- বিদ্যালয়ের নিয়োগের তারিখ থেকে বেতন-ভাতা দেওয়া, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা, ছাত্র-ছাত্রীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা, বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা, বিদ্যালয়গুলোর নিয়মিত মনিটরিং করা, শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নমূলক ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিদ্যালয় আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ করা, আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহ থেরাপি সেন্টার চালু করা ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া।অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার দাবিতে দুই দিনব্যাপী মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম এর সভাপতি মোঃ আকবর হোসেন, মহাসচিব মোঃ উমর ফারুক সংগঠনের সহ সভাপতি শাহাদাত হোসেন যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম বক্তব্য রাখেন, এ সময় পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় রংপুর সদর, সন্ধানী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ধুনট, বগুরা,দেশ প্রতিবন্ধী বিদ্যালয় পন্চগর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রুবেল বাদশা সহ অনান্য বিদ্যালয় স্বীকৃতি ও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অনুমোদনের দাবি জানান
মানববন্ধনে অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের ১১ দফা দাবি তুলে ধরেন। এতে সারাদেশের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply