শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিকদার বাজার কক্সবাজার শহরে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ২

সিকদার বাজার কক্সবাজার শহরে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ২

 

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মুজিবুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আলম ছেলে রায়হানুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান গ্রুপ এবং আশুআলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ রয়েছে। সোমবার সন্ধ্যায় রায়হান গ্রুপের ১৫/২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে আসলে আশুআলী গ্রুপের সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে দুইজন নিহত হয়। খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সংঘর্ষে নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান, অপর জনের নাম সাহেদ বলে জানা গেছে। এছাড়া গোলাগুলির ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসান নামে একজনের অবস্থা আশংকাজনক। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com