শিরোনাম :
চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের চলচ্চিত্রে প্রধান চরিত্রে

দেশের চলচ্চিত্রে প্রধান চরিত্রে

বিনোদন ডেস্ক

বাংলাদেশের সিনেমায় নবীন মেঘলা মুক্তা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় তাকে দেখা গেছে কয়েকবার। তবে ভারতের তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার দীর্ঘদিনের অপূর্ণ আশা এবার পূর্ণ হয়েছে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন।

কেন্দ্রীয় চরিত্রে মেঘলা প্রথম চুক্তিবদ্ধ হন পাঞ্চ নামের একটি সিনেমায়। কৌশিক শঙ্কর দাশ পরিচালিত সিনেমাটি করোনার কারণে শেষ হয়নি এখনো। সেই হিসেবেই ‘পায়ের ছাপ’-এ অভিনয় করে দেশের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পুরো সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি।

এ প্রসঙ্গে মেঘলা বলেন, ‘দেশে কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হওয়া আমার প্রথম সিনেমা পাঞ্চ। কিন্তু সিনেমাটির কাজ এখনো অনেক বাকি। কিন্তু পায়ের ছাপ সিনেমাটির কাজ খুব ভালোভাবে শেষ হয়েছে। তাই পায়ের ছাপ সিনেমাটাই দেশে শেষ হওয়া আমার অভিনীত প্রথম সিনেমা। মনে হচ্ছে, এটিই আগে মুক্তি পাবে।’

মেঘলা আরো জানান, নারীকেন্দ্রিক সিনেমা এটি। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়েই সিনেমার কাহিনি। মেঘলা মনে করেন, তার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট হবে সিনেমাটি।

সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক সাইফুল ইসলাম মাননু। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু এবং শওকত আলী ইমন। একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সোমলতা। জানা গেছে, শিগগিরই ‘পায়ের ছাপ’ দেখা যাবে বড় পর্দায়।

মেঘলা মুক্তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান, রবিউল মাহমুদ ইয়াং, অর্থি, খলিলুর রহমান কাদরী, রীপা রঞ্জনা, পংকজ বণিক, মাসুদ বিডি, অর্ণব ত্রিপুরা, শৈবাল সাহা, আফরোজা পারভীন, লিপি খন্দকার প্রমুখ।

মেঘলা দেশীয় চলচ্চিত্রে প্রথম দৃষ্টি কাড়েন শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ অভিনয় করে। এতে তিনি একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। তিনি ভারতের তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে অভিনয় করেন। যেটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড় শ সিনেমা হলে মুক্তি পায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com