শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রধানমন্ত্রীর কর্মপন্থায় করোনার সংক্রমণ রোধ করতে হবে: পলক

প্রধানমন্ত্রীর কর্মপন্থায় করোনার সংক্রমণ রোধ করতে হবে: পলক

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষের জীবন ও জীবিকার সমন্বয় করার কর্মপন্থা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশিত কর্মপন্থাকে অনুসরণ করে করোনার সংক্রমণ রোধে আমাদের কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
সোমবার রাতে নাটোর জেলার ক্রমবর্ধমান করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা কমিটির ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেখ হাসিনার উদ্যোগ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভাইরাসের ভারতীয় ধরন সংক্রমণের বিস্তারকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এখন দ্রুত সংক্রমণ ঘটছে। এমনকি শিশুরাও আক্রান্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। বিশ্বের যেসব দেশ ভাইরাসের সংক্রমণ রোধে উদাসীন থেকেছে, দায়িত্বহীন ভূমিকা পালন করেছে, সেসব দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্যে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে হবে। যারা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে আছেন, তাদের জন্যে চিকিৎসা পরামর্শ প্রদান, প্রয়োজনে বাড়িতে ওষুধ ও খাবার পৌঁছে দিতে হবে। কর্মহীন অসহায় মানুষের জন্যে সরকার প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দ দিয়েছে। এসব মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেবে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। খাদ্য সংকটে থাকা যেকোনো ব্যক্তি কল সেন্টার ৩৩৩ এ ফোন করলে বাড়িতে খাদ্য পৌঁছে দেয়া হবে। জীবিকার জন্যে জীবনকে সংকটে ফেলা যাবে না। জীবিকা হারানো অসহায় সব মানুষের পাশে সরকার সবসময় থাকবে।

নাটোরের ডিসি মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোরের এসপি লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম, সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com