শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালী স্বামীকে গাছে বেঁধে সন্তানদের সামনেই নারীকে ধর্ষণ

নোয়াখালী স্বামীকে গাছে বেঁধে সন্তানদের সামনেই নারীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ। প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোমবার দিবাগত রাতে উপজেলার ৫নম্বর চরজুবিলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরদিন ভোররাতেই ছয়জনের বিরুদ্ধে চরজব্বার থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী।

জানা যায়, একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূসহ তার স্বামীকে মারধর করে। একসময় সবাইকে ঘরের বাহিরে নিয়ে যায় এবং স্বামীকে গাছে বেঁধে রাখে। এর মধ্যে আইয়ুব আলী ওই গৃহবধূকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ডাকাত দলের অন্য সদস্যরা ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

গৃহবধূ ও তার স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত স্বামীকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ১২টায় ডাকাত দলের সদস্যরা চর জিয়া উদ্দিন গ্রামের শাহাদাত হোসেনের ঘরে হানা দেয়। ডাকাতরা হলেন- আবু তাহেরর পুত্র আইয়ুব আলী, মৃত শাহ আলমের পুত্র মো. কবির হোসেন, হুকু সারেংয়ের পুত্র সাইফুল ইসলাম, মফিজ পাটোয়ারীর পুত্র মাকসুদ, অজ্ঞাত সাহাব উদ্দিন ও বাদশা। তারা সবাই ডাকাত দলের সদস্য।

প্রত্যক্ষদর্শী আবুল খায়ের এবং আব্দুল করিম জানান, আমরা তাদের চিৎকার শুনে দৌড়ে এসে স্বামীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে পুলিশে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, নির্যাতিতা গৃহবধূর লিখিত অভিযোগের পর অভিযুক্ত প্রধান আসামি আইয়ুব আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com