শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুক্রবার থেকে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

শুক্রবার থেকে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ অব্যাহত থাকায় শুক্রবার মধ্যরাত থেকে রাজশাহীর সঙ্গে সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধ থাকবে।

তবে আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চলাচলও বন্ধ হচ্ছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক জরুরি বৈঠক শেষে শুক্রবার (১১ জুন) বিকাল ৪টা থেকে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিভাগীয় কমিশনার বলেন, লকডাউনে নিত্য পণ্য, কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট, বাস-ট্রেন, রিকশাসহ জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

তবে পণ্য পরিবহণকারী যানবাহন, জরুরী বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, চিকিৎসা ও গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ি চলবে।

করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ মোকাবিলায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী সকল নাগরিকগণকে লকডাউন মেনে চলার অনুরোধসহ প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com