সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর টু হাতিরপাড়া গ্রামে পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।
প্রায় দেড় কিলোমিটার নির্মিত এ রাস্তায় জ্বালাইলমবিল মিশানো গালা ও কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি মিশিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণের ২৮ দিনের মাথায় রাস্তা বেঙ্গে বেহাল দশা।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজসে এসব করছে ঠিকাদার দেলোয়ার হোসেন । অবিলম্বে রাস্তায় এসব জ্বালাইলমবিল মিশানো গালা অপসারণ করে উন্নতমানের গালা দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
যুবলীগ নেতা জলাল উদ্দিন, ময়নুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া আরো অনেকেই অভিযোগ করে জানান, প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালে শুরু করে এ রাস্তার কাজ। কাজটি সম্পূর্ণ হওয়ার ২৮ দিনের মাথায় রাস্তা বেঙ্গে বেহাল দশা পা পিছকালেও রাস্তার গালা উটেপরে যায় । এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। এরই মধ্যে এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলী অফিসারকে ম্যানেজ করে রাস্তায় ব্যবহার করা হয়েছে জ্বালাইলমবিল মিশানো গালা ও কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি। এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, এই কাজে অনিয়মের বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয় তাদের। তাই ক্ষুব্ধ তারা। তাদের দাবি জ্বালাইলমবিল মিশানো গালা অপসারণ করে উন্নতমানের গালা দিয়ে অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণ করা হোক। তাঁর পাশাশি ঠিকাদার দেলোয়ার হোসেন কে আইনের আওতায় নিয়ে এসে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধকর্মকর্তার কাছে ।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে স্থানীয় হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হেলাল উদ্দীন জানান, ঠিকাদাররা বাড়তি লাভ করার জন্য নিন্মমানের কাজ করছে। তারা প্রভাবশালী হওয়ায় বারবার বলেও কোনো লাভ হয়নি। এলাকাবাসীর দাবি এই কাজটি আবার পূনরায় নতুনভাবে করা হোক।
রাস্তায় এসব জ্বালাইলমবিল মিশানো গালা অপসারণ করে উন্নতমানের গালা দিয়ে নতুন করে রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই দাবি এলাকাবাসীর।
Leave a Reply