শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

 

হাবিপ্রবি প্রতিনিধি :

সশরীরে পরীক্ষা শুরু হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। রোববার (১৩ জুন ) সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগ ও ১১টায় ডিভিএম অনুষদের ১৬ ব্যাচের পরীক্ষার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু হয় হাবিপ্রবিতে। দীর্ঘ সময় পর সশরীরে পরীক্ষা দিতে পারায় খুশি শিক্ষার্থীরা।
পরীক্ষা দিতে আসা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, মাত্র দুটি ব্যবহারিক পরীক্ষা ও প্রজেক্টের জন্য অনার্সের সার্টিফিকেট ঝুলে আছে। যেকোনো মূল্যে পরীক্ষাগুলো দিয়ে দিতে চাই। কারণ করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক চাকরির সার্কুলার চলে যাচ্ছে। আমার বিভাগের সম্মানিত স্যার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই সশরীরে পরীক্ষা কার্যক্রম চালু করায়।

এদিকে সশরীরে পরীক্ষা দিতে আসা ডিভিএম অনুষদের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘ আন্দোলন করে পরীক্ষায় বসতে পেরেছি বলে ভালো লাগছে। তবে করোনার প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কিছুটা ভয় কাজ করছে। তবুও আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে নিরাপদে আমার ব্যাচের সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে।

এদিকে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, আমরা লক্ষ্য করছি অনেক শিক্ষার্থী মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা দুই-একদিনের মধ্যেই হাবিপ্রবির স্কাউট টিমের মাধ্যমে মাস্ক পড়ার ব্যাপারে সবাইকে উৎসাহিত করবো। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হচ্ছে।

করোনার সংক্রমণ বেড়ে গেলে পরীক্ষা পেছাবে কিনা এমন প্রশ্নের উত্তরে ছাত্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুল নিয়ে নিতে। এতে করে সকলের জন্যই ভালো হবে। যেসব শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে এবং দুই-একদিনের মাঝে শুরু হবে তাদের সকলের জন্য শুভ কমনা রইল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com