শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক হাজার ২৫৬ কোটি টাকা বরাদ্দ ভূমিহীনদের পুনর্বাসনে : ত্রাণ প্রতিমন্ত্রী

এক হাজার ২৫৬ কোটি টাকা বরাদ্দ ভূমিহীনদের পুনর্বাসনে : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, মুজিববর্ষে (২০২০-২১ অর্থবছরে) ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ৬৬ হাজার ২৯১টি বাসগৃহ নির্মাণে এক হাজার ২৫৬ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে সরকারি দলের এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অনুদানে ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের প্রাক্কলিত ৫৯৯ কোটি ২০ লাখ টাকার মধ্যে ১১৭ কোটি ৩২ লাখ টাকা পাওয়া গেছে। মে ২০২১ পর্যন্ত এ খাতে ব্যয় হয়েছে ১০২ কোটি ২০ লাখ টাকা।

ভোলা-২ আসনের এমপি আলী আজমের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পে পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর জন্য জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্মড ফোর্সেস, র‍্যাব, পুলিশ এবং কোস্ট গার্ডকে সরবরাহ করার জন্য ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়)’ নেয়া হয়েছে। অক্টোবর ২০২০ থেকে ২০২৩ মেয়াদে ৯টি প্রধান শহরে ভূমিকম্প ঝুঁকি নিরূপণসহ আপদকালীন করণীয় বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com