শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

রংপুর প্রতিনিধি ;
রংপুরের মিঠাপুকুরের আদিবাসী পল্লিতে ঘুমন্ত বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পালিয়ে থাকা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে মিঠাপুকুর উপজেলার হযরতপুর ইউপির রামেশ্বরপাড়া গ্রামে ঘুমন্ত বাবা মোংলা কুজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে জীবন কুজুর। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। এ সময় জিজ্ঞাসাবাদে হত্যার কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়।

রংপুরের (পীরগঞ্জ-মিঠাপুকুর) সহকারী এসপি (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবন কুজুর ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। ৫/৬ বছর আগে তার মা মারা গেছেন। বাবা, দুই সন্তান ও স্ত্রীকে নিয়েই তার সংসার।

গত দুই বছর আগে জীবন কুজুরের মানসিক সমস্যা দেখা দেয় বলে জনশ্রুতি রয়েছে। এরপর বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করানো হয়। তিনি বর্তমানে সুস্থ। কিন্তু ঘটনার দিন ঘুমন্ত বাবা মোংলা কুজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে জীবন কুজুর।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অবশেষে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ঘটনার দিন তিনি হঠাৎ তার বাবার ঘরে ঢুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। জীবন কুজুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং তিনি একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com