শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা , শরণার্থীদের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলবে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা , শরণার্থীদের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলবে

ঢাবি প্রতিনিধি :
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিভিন্ন দেশে শরণার্থীদের উপর অবিচারের চিত্র ফুটিয়ে তুলবে দেশের শিক্ষার্থীরা। এতে বিশ্বের শরণার্থী সংকট এবং বাস্তুচ্যুতদের দুর্দশার চিত্র মানুষের সামনে তুলে ধরবে তারা। যেকোনো দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশ নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের তরুণ স্বপ্নবাজ চলচ্চিত্র নির্মাতাদের হাত ধরে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন-ইউএনএইচসিআর’র সহযোগিতায় ‘টেক ইয়োর ক্যামেরা, ফ্রেম ইয়োর ড্রিম’ স্লোগানে এই আয়োজন হতে যাচ্ছে। দুইদিনের এই আয়োজনে বিশ্বের শরণার্থী সংকট এবং বাস্তুচ্যুতদের দুর্দশার আলোকপাত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

১৩তম আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (IIUSFF) অংশ হিসেবে ‘বিশ্ব শরণার্থী দিবস’ পালন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে চলচ্চিত্রে আগ্রহী দেশ-বিদেশের তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের কাজকে তুলে ধরে উৎসাহ প্রদান করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। এই আয়োজনের উদ্দেশ্য হল একটি আন্ত-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা যা বিশ্বের চলমান অবিচার এবং অগণিত শরণার্থীদের জীবনে নেমে আসা বিপর্যয় চলচ্চিত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে সাহায্য করবে।

এছাড়া এই উৎসব সাধারণ মানুষের কাছে শরণার্থীদের কষ্ট ও সংগ্রামকে তুলে ধরতে চায়। তাই এই উৎসবের অংশ হিসেবেই বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়ে থাকে। গত ১০ জুন শেষ হয় ১৩তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআই ইউএসএফএদ) এর ‘নিবন্ধন’ কার্যক্রম।

বিশ্ব শরণার্থী দিবসকে স্মরণীয় করে রাখতে আইআইইউএসএফএফ এর ‘শর্ট ফিল্ম অন রিফিউজি’ ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রসমূহ নিয়ে ১৯-২০ জুন আয়োজন করা হবে অনলাইন লাইভ স্ক্রিনিং সেশন। একই সাথে একটি লাইভ ডিসকাশন সেশন আয়োজন করা হবে যা চলচ্চিত্রে শরণার্থীদের বাস্তব চিত্র কিভাবে তুলে ধরা হতে পারে সেই বিষয়ে আলোকপাত করবে। এছাড়াও গত ১২ জুন থেকে আইআইইউএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট (iiusff.com)- এ একটি ত্রিমাত্রিক (3D) স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

যেসব ক্যাটাগরিতে চলচ্চিত্র প্রদর্শিত হবে:

কম্পিটিশন: এই বিভাগে বিভিন্ন বিষয়ের ওপর করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থাকবে। তবে এক্ষেত্রে সেই চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ মিনিট।

প্যানারোমা: এ বিভাগে জমাকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা। তবে বিচারকদের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শন করা হবে। এ বিভাগের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো সর্বোচ্চ সময়সীমা ২০ মিনিট।

ওয়ান মিনিট শর্ট: এই বিভাগে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

শর্ট ফিল্ম অন রিফিউজি: শরণার্থীদের জীবনযুদ্ধকে কেন্দ্র করে তৈরি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো এই বিভাগে জায়গা পাবে। বিশ্ব শরণার্থী দিবসে উৎসবের বিশেষ আয়োজনে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এর নির্ধারিত সময়সীমা ১৫ মিনিট।

‘বিশ্ব শরণার্থী দিবস’ সময়সূচি:

১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত আইআইইউএসএফএফ ওয়েবসাইটে (iiusff.com) ত্রিমাত্রিক স্থিরচিত্র প্রদর্শনী হবে। পাশাপাশি ১৯ জুন বিকাল ৫টায় শর্ট ফিল্ম অন রিফিউজি এর প্রথম স্ক্রিনিং সেশন হবে। পরে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত আইআইইউএসএফএফ টকস – ‘চলচ্চিত্রে শরণার্থীদের প্রতিনিধিত্ব বর্ণনার সঠিক পদ্ধতি’ শীর্ষক আলোচনা অনষ্ঠান হবে। পরে রাত ৯টায় শর্ট ফিল্ম অন রিফিউজি এর দ্বিতীয় স্ক্রিনিং সেশন হবে।

২০ জুন বিকাল ৪টায় আরম্ভ হবে শর্ট ফিল্ম অন রিফিউজি এর তৃতীয় স্ক্রিনিং সেশন, সন্ধ্যা ৬টায় চতুর্থ স্ক্রিনিং সেশন ও রাত ৮টায় এর পঞ্চম স্ক্রিনিং সেশনের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। আয়োজনের বিষয়ে বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/events/342455664141113?ref=newsfeed ফেইসবুকের এই ইভেন্ট লিঙ্কে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com