শিরোনাম :
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চরানো ও ঘাস কাটাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা কালীগঞ্জে নির্মাণাধীন মডেল  মসজিদ পরিদর্শন করেন ইউএনও  কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ফেরত চাইল ইসি, রিটার্নিং কর্মকর্তাদের থেকে পোস্টাল ব্যালটের কিউআর রিডার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ ৫৩ হাজার গৃহহীনকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

আজ ৫৩ হাজার গৃহহীনকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্নের স্থায়ী নীড় পাবেন আরও সাড়ে ৫৩ হাজার ভূমি ও গৃহহীন, ছিন্নমূল মানুষ। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার আজ বুঝে নেবেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ দ্বিতীয় ধাপে এসব পরিবারকে বিনামূল্যে ২ শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দিলে সারাবিশ্বে অনন্য নজির ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছে সারা দেশের ভূমি ও গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবার। একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। মুজিববর্ষে অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়ে স্থায়ী ঠিকানা প্রদানের লক্ষ্য রয়েছে সরকারের।

সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন করবেন। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সারা দেশের ৪৫৯টি উপজেলা প্রান্ত ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত থাকবে। স্বামী ও স্ত্রীর যৌথ নামে করা রেজিস্ট্রি দলিল এসব অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com