যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুরুতর আহত কণ্ঠশিল্পী নাসির

গুরুতর আহত কণ্ঠশিল্পী নাসির

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মগবাজারের একটি স্টুডিওতে কাজ করে বাসায় ফেরার সময় ধানমন্ডি থানার সামনে তার গাড়িকে ধাক্কা মারে একটি গাড়ি।

এতে নাসিরের গাড়ির সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এ সময় এই গায়কের মাথা ফেটে যায়, হাতের আঙুল ভেঙে যায় এবং গাড়ির স্টিয়ারিংয়ের ধাক্কায় বুকের পাজরে প্রচণ্ড আঘাত পান তিনি।

দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। নাসির আরও জানান, এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা সংগীত পরিচালক আশিকুর রহমানও দুর্ঘটনার শিকার হয়েছেন। তার ডান হাতের কব্জি ভেঙে গেছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আশিক।

নাসির এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন জানিয়ে বলেন, বুকে প্রচণ্ড ব্যথা। ঘুমাতে কষ্ট হচ্ছে। পাজারের ব্যথাটা অনেক বেশি কষ্ট দিচ্ছে। ডাক্তার বলেছেন ৭দিন পর আমার শরীরের সর্বশেষ অবস্থা জানা যাবে। আপনার সঙ্গে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে।

নাসির জানিয়েছেন, পুলিশ গাড়িটিতে আটক করেছে। বর্তমানে বিষয়টি মিমাংসা করারও চেষ্টা চলছে।

নাসির ‘ইভস্’ ব্যান্ডের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন নাসির। ১৯৮৯ সালে প্রকাশিত হয় ‘ইভস্’-এর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ভাংচুর’। ভাঙচুর প্রেম ও বন্যেরা বনে রয় নব্বই দশকের তুমুল জনপ্রিয় গান ছিল। এরপর ব্যান্ড ভেঙে গেলে একক ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি।

১৯৯৪ সালে দোয়েল প্রোডাক্টস থেকে প্রকাশিত হয় নাসিরের প্রথম একক অ্যালবাম ‘বিশ্বাস করো’। ২৮ বছরের একক ক্যারিয়ার সমানসংখ্যক একক অ্যালবামও উপহার দিয়েছেন তিনি। গেয়েছেন ৫০টির বেশি মিক্সড অ্যালবামে। ‘নদী’ সিরিজের তার বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com