শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রবাসী নারীদের আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন তিনি

প্রবাসী নারীদের আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন তিনি

নিজস্ব প্রতিবেদক :

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী নারীদের ফেসবুক হ্যাকের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মামুন মিয়া নামক এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ বছর বয়সী ওই তরুণকে সুনামগঞ্জ জেলার হাওর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তরুণের প্রতারণা বিষয় তুলে ধরেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী নারীদের সঙ্গে ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে পরিচিত হতেন তিনি। পরে ফেসবুকের মতো হুবহু নকল আরেকটি ওয়েবসাইট তৈরি করে সেই লিংক ইনবক্সে শেয়ার করে বলতেন, তিনি আমেরিকায় একটি ফটো কনটেস্টে অংশগ্রহণ করেছেন। তার একটি ভোট প্রয়োজন। তাকে ভোট দেওয়ার জন্য ওই লিংকে ক্লিক করে প্রবেশ করতে চাইলে নতুন করে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিতে হতো। আর এভাবে নারীদের আইডি হ্যাক করে নিতেন মামুন। এরপর নারীদের সেই আইডি ব্যবহার করে শুরু করতেন প্রতারণা।

একই কায়াদায় নতুন আইডি হ্যাকের পাশাপাশি নারীদের আইডি ব্যবহার করে বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে অন্য আত্মীয়ের সহযোগিতার জন্য চাইতেন টাকা। এভাবেই প্রবাসী নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

অতিরিক্ত কমিশনার জানান, মামুন মিয়া এসএসসি পাস। স্থানীয় একটি ট্রেনিং সেন্টার থেকে আইটির ওপর একটি কোর্স করে প্রতারণা শেখেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com