শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাবির অবৈধ নিয়োগপ্রাপ্তর ভিসি ভবনের সামনেই রাত কাটালেন

রাবির অবৈধ নিয়োগপ্রাপ্তর ভিসি ভবনের সামনেই রাত কাটালেন

রাবি প্রতিনিধি :
গ্রীষ্মের কাঠফাটা রোদ। সূর্য ঠিক মাথার উপরে। হালকা বাতাস বইছে। সে বাতাসে প্যারিস রোডের গগনশিরীষ গাছ থেকে ঝিরিঝিরি পাতা ঝরছে। সে পাতাগুলো আছড়ে পড়ছে রাস্তার উপর। সামনে এগিয়ে যেতেই রাস্তায় ভিসি ভবনের সামনে কিছু মানুষের সমাগম। কেউ সেখানে বিছানা পেতে শুয়ে আছে, আবার কেউবা বসে আছে। আপন মনে কেউ ফোন চেপে যাচ্ছে আবার কেউবা ফোনে কথা বলছে। নিজেদের মধ্যে গল্প করছেন অনেকে।
বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচির কথা। আর সেখানেই তারা করেছেন রাত্রিযাপন। বুধবার দুপুর ১টা প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছে।

নিয়োগপ্রাপ্তরা বলছে, চাকরিতে যোগদানের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে এখানেই রান্নাবান্না করে খাবেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাধা প্রদান করলে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা স্থগিত করার পর তারা চলে যায়। পরে রাত ১১টায় পুনরায় আবার ভিসি ভবনের সামনে অবস্থান নেয় তারা। সেখানে তারা সারারাত ছিলো। এখনও অবস্থান করছেন।

নিয়োগপ্রাপ্ত আতিকুর রহমান বলেন, সিন্ডিকেট সভা স্থগিত হয়েছে। সিন্ডিকেট ঠেকানো আমাদের কাজ ছিলো না। আমাদের চাকরিতে যোগদান করা দরকার। আমাদের নিয়োগের বিষয়ে ভিসি আনন্দ কুমার সাহা একটু উদ্যোগী হলেই সমাধান হয়ে যেত। কিন্তু তিনি মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত কথা বললেও আমাদের বিষয়টি নিয়ে কথা বলেননি। যতক্ষণ পর্যন্ত যোগদান করতে দেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, নিয়োগপ্রাপ্তদের সঙ্গে গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছে। সেখানে তারা জানায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেবে না। সিন্ডিকেট সভা স্থগিত হয়ে যাওয়ার পরও যোগদানের দাবিতে অবস্থান করছেন। সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত থাকছে বলে জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com