বিনোদন ডেস্ক
নুসরাতের আসন্ন সন্তানের পিতৃপরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। কিন্তু তারই মাঝে সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজের সন্তানের পৃথিবীতে আসার চিহ্ন সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।
কয়েকদিন আগেই পাহাড়ের কোলে দাঁড়িয়ে গোলাপি চাদরের ওমে ছোট্ট বেবি-বাম্প দেখিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন নুসরাত। আর তারই সঙ্গে বার্তা দিয়েছিলেন, উদারতা সব কিছু বদলে দেয়। এবার তিনি বললেন আরো কঠিন কথা।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই, ইনস্টাগ্রামে গোলাপ ফুলের ছবি দিয়ে নায়িকা লিখেছিলেন, তুমি তোমার মতোই ফুটে উঠবে। এবার দেখা গেল হবু মা জলকেলিতে মত্ত। কালো পোশাক, কালো কাজল। ভিজে চুল। সুইমিংপুলের জলে খেলায় মত্ত নুসরাত। এই ভিডিও ইনস্টাতে পোস্ট করে নুসরাত লেখেন , নো রিস্ক , নো স্টোরি, অর্থাৎ ঝুঁকি না নিলে আর জীবনের গল্প হবে কেমন করে। এই ভিডিও দেখা মাত্রই নানা প্রশ্ন করতে থাকেন নেট নাগরিকরা।
ভিডিওটি একটি ফটোশুটের। নুসরাত তার পোশাক, মেকআপ থেকে সব কিছুর বিবরণ দেন ইনস্টাগ্রামে।
Leave a Reply