শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহবুব (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হানিফ (২৫) নামে তার সহকারী। শনিবার বিকলে দুর্গাপুর উপজেলা পৌরশহরের বাগিচা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব মোহনগঞ্জ উপজেলার খড়াসাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তবে দীর্ঘদিন ধরেই তিনি সন্তানদের নিয়ে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের আগার গ্রামে শশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো কাজে যান মাহবুব। দুপুরের পর বাগিচাপাড়া এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন তিনি ও তার সহকারী হানিফ। ভবনের নিচ থেকে রশিতে ইট বেঁধে উপরে দিচ্ছিলেন আরেক শ্রমিক। রশি ধরে রড উপরে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মাহবুব ও তার সহযোগী।

পরে তাদের চিৎকারে বাকি শ্রমিকরা বৈদ্যুতিক লাইন অফ করে, উপরে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। আহত হানিফকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
দুগার্পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পৈত্রিক বাড়ি মোহনগঞ্জ থেকে পরিবারের লোকজন এলে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com