বিনোদন ডেস্ক
নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙান, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, তারপর মা হওয়ার খবর; একের পর এক বিষয় ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরাত জাহান। বিতর্ক চলছেই। তবে নুসরত আছেন নুসরাতেই। নিন্দুকেরা যাই বলুন না কেন, আপাতত সেসবে কান দিতে নারাজ সাংসদ, অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা অবস্থায় মাতৃত্বের স্বাদ পুরোদমে উপভোগ করছেন তিনি। আর সেকথাই বারবার উঠে আসছে নুসরাতের পোস্টে।
শনিবার নতুন পোস্টে ফের একবার ধরা পড়ল নুসরাতের বেবি বাম্প, সঙ্গে অভিনেত্রীর চোখে মুখে ফুটে উঠল ‘বেবি গ্লো’। ছবিতে সাদা-কালো মিকি মাউস আঁকা জগার ড্রেসে দেখা গেল সাংসদ অভিনেত্রীকে। ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, যে পাখি ঘর হারিয়েছে, তার এবার ঘরে ফেরার পালা।
তবে নুসরাতের এই পোস্ট ঘিরে খুব স্বাভাবিকভাবেই দুটো প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের মনে। এখানে ঘর হারা পাখি বলতে কি নিজের কথাই বলেছেন নুসরাত? তবে কি তিনি এবার ঘরের খোঁজ পেলেন?
তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজে বিরতি নেননি অভিনেত্রী। সম্প্রতি, একটি বিজ্ঞাপনের শুটিংও করেছেন তিনি। শুটিং ফ্লোরের সেই ছবিও উঠে এসেছিল নুসরাতের সোশ্যাল মিডিয়া পোস্টে। তবে আপাতত তিনি হবু সন্তানের অপেক্ষায় দিন গুণছেন। শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দেবেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।
Leave a Reply