শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপকের ইন্তেকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের আরবি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ রশিদ মারা গিয়েছেন। আজ সোমবার (২৮ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসাপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর ৭০ বছর বয়স ছিল। আজ দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ড. মুহাম্মদ রশিদ ১৯৫০ সালে ১ জানুয়ারি পটিয়া উপজেলার বর্তমান চন্দনাইশ উপজেলার মুহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে প্রাথমিক পড়াশোনা শুরু করেন। এরপর তিনি পটিয়া বড় মাদ্রাসায় ভর্তি হন এবং দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর সমমান) সম্পন্ন করেন। এই মাদরাসায় কয়েক বছর শিক্ষকতা করেন।

ড. মুহাম্মদ রশিদ ১৯৬৭ সালে কুষ্টিয়ার মিউনিসিপ্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজ থেকে আরবি বিষয়ে বি.এ অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৩ সালে একই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ড. মুহাম্মদ রশিদ ১৯৭৫ সালের ২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যভাষা বিভাগে আরবি ও ফার্সি ভাষার প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৮৬ সাল থেকে ২৬ সেপ্টেম্বর ১৯৮৯ পর্যন্ত তিন বছর বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। সব সন্তানই উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত।

প্রফেসর ড. মুহাম্মদ রশিদ অসাধারণ মেধাবী এবং ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন। খুবই সাদাসিধে অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি তিনি খুবই যত্নবান ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com