শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সড়কের বেহাল দশায় দুর্ভোগে সোনারগাঁও উপজেলার লক্ষাধিক মানুষ

সড়কের বেহাল দশায় দুর্ভোগে সোনারগাঁও উপজেলার লক্ষাধিক মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া থেকে শম্ভুপুরা ইউনিয়নের সাত কিলোমিটার সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন আর দুর্ভোগের শেষ থাকে না। অপরদিকে, নোয়াগাঁও ইউনিয়নের ধন্দীর বাজার থেকে পরমেশ্বরদী মাদরাসা পর্যন্ত সড়কটির অবস্থাও বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দের সড়কে পরিণত হয়েছে এটি। কার্পেটিং (পিচ) উঠে গিয়ে বর্তমানে সড়কগুলো চলাচলের অনুপযোগী। এতে করে ভোগান্তিতে পড়ছেন উপজেলার দুইটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

জানা গেছে, উপজেলার মোগরাপাড়া থেকে শম্ভুপুরা ইউনিয়নের সাত কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনেক জায়গায় রাস্তার দুইধারের মাটি সরে গিয়ে সড়কগুলো ভেঙে পড়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে স্কুল-কলেজ ও হাসপাতালসহ ১৫টি প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।

অপরদিকে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধন্দীর বাজার থেকে মুন্সীপুর ,গরিবরদী, বানেশ্বরদী, নোয়াগাঁও, পেকেরচর, বিষনাদীকান্দাপাড়া, লক্ষীবরদী, ভিটিপরমেশ্বরদিসহ লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া বিভিন্ন শিল্পকারখানার কর্মরত ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বেহাল সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা।
জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নের আরটিআইটি প্রকল্পে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দরপত্র আহবানের পর ২০১৯ সালে এই দুইটি সড়কের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যাতে ব্যয় ধরা হয় সাড়ে ১৫ কোটি টাকা। পরে তারা তালতলা থেকে নয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পর্যন্ত কাজ শেষ করলেও মোগরাপাড়া থেকে শম্ভুপুরা পর্যন্ত কাজে অবহেলা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়ক সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখে।

দুর্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা মহসিন কবির বলেন, এ সড়কটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বটতলাবাজার থেকে হোসেনপুর সড়কটি সামান্য বৃষ্টি হলেই পানি জমে বেহাল দশায় পরিণত হয়। কয়েক বছর আগে সংস্কার করা হলেও বৃষ্টির কারণে কয়েক বছরে সড়ক ভেঙে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়।

দুর্গাপ্রসাদ গ্রামের খালেক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রতিদিন হাজার হাজার মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। খোঁড়াখুঁড়ির কারণে সড়কটি পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান বলেন, সড়কের অনেক জায়গায় পিচপাথর উঠে গর্ত হয়ে আছে। এরমধ্যে একটু বৃষ্টি আসলে সব ডুবে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আজজারুল হক বলেন, কার্যাদেশে ২০২২ সালের মধ্যভাগে এ সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এক বছর অতিবাহিত হয়েছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ৭ শতাংশ কাজ শেষ করেছে। কাজের ধীরগতির কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। এ কারণে এ প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নতুন করে ইজারার জন্য নারায়ণগঞ্জ জেলা এলজিইডিকে কয়েকটি চিঠি দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com