নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌর মেয়র ভিপি নুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মোঃ মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সুমন,
আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন, সমাজসেবক টিপু সুলতান, ছাত্রলীগ নেতা বাহার ইসলাম ও আশিক।
উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের শোকরপুর মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় আবিরপাড়া একাদশ বনাম হাজ্বী মার্কেট একাদশ। খেলায় হাজ্বী মার্কেট একাদশ ১-০ গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আবিরপাড়া একাদশের খেলোয়াড় মোহন, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন আরাফাত, সেরা গোল কিপার নির্বাচিত হন শুভ, সেরা গোলদাতা নির্বাচিত হন রাসেল।
Leave a Reply