লালমাই প্রতিনিধিঃ
লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ৮ টি কিশোর – কিশোরী ক্লাবের ছাত্র – ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী,সাংস্কৃতিক উপকরণ ও অন্যান্য মরিহারী উপকরণ বিতরণ করা হয়।উপজেলা কিশোর – কিশোরী ক্লাবের শিক্ষকগন উক্ত সামগ্রী গ্রহণ করেন।
১০ বছর থেকে ১৮ বছর বয়সে কিশোর – কিশোরী শিক্ষার্থীদের নিয়ে এ ক্লাব গঠিত।প্রতি ক্লাবে ১ জন জেন্ডার প্রোমোটার,১জন আবৃত্তি শিক্ষক, ১জন সঙ্গীত শিক্ষক করে প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকগনের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়, মোঃ বাহারুল আলম, রিনা আক্তার, সাহেলা আক্তার, বাউল তাহমিনা, বাউল রাসেল দেওয়ান,লাবনী রাহী ভূইঁয়া,তাজুল ইসলাম রাসেল,আবদুর রব ,রামিসা বাহার সালমা, আন্জুমান আরা মজুমদার ,ফাহিমা তাবাসসুম,জনী বড়ুয়া প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব উপজেলা কিশোর – কিশোরী ক্লাবের শিক্ষকদের নিকট হারমোনিয়াম, তবলা,কেরাম বোর্ড,দাবা,লুডু,পানির জগ ও মগ,খাতা,কলম ও অন্যান্য উপকরণ বিতরণ করেন।
Leave a Reply