লালমাই প্রতিনিধি:
ভয়াবহ করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত তিনদিনের ‘সীমিত আকারে লকডাউন’ কার্যকর করতে প্রথম দিন সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
এসময় তিনি পথচারীসহ সকলকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করেন এবং সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন ও শফিং মল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানে উপস্থিত ছিলেন লালমাই থানা’র উপ-পরিদর্শক জীবন রায় চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
Leave a Reply