শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেবিদ্বারে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

দেবিদ্বারে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে পুকুর পাড়ের মাটি কাটতে গিয়ে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার সুবিল ইউপির পশ্চিম পোমকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. শফিকুল ইসলাম ওই গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে। পরে স্থানীয়রা গাছসহ চাপা পড়া মাটি কেটে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসেন। দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়াজি মামুন নামে এক ব্যক্তি জানান, সুবিল ইউপির পশ্চিম পাড়া এলাকার মো. ছিদ্দিকুর রহমান তার পুকুর পাড়ের মাটি কাটতে মো. সফিকুল ইসলামকে শ্রমিক হিসেবে নেন। পরে সফিকুল সকাল থেকে পুকুরের মাটি কাটায় কাজে নামেন। সফিকুল ইসলাম পুকুর পাড়ের নিচের অংশে মাটি কাটছিলেন। পরে পুকুরের পাড়ের ওপর গাছসহ মাটি সফিকুলের ওপর ধসে পড়ে এতে ঘটনাস্থলেই সফিকুলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মাটি কেটে সফিকুল ইসলামকে মৃত উদ্ধার করেন।

এ ঘটনায় খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুবিল ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, সফিকুল মাটি কাটার শ্রমিক। সকালে একই এলাকার ছিদ্দিকুর রহমানের পুকুরে মাটি কাটতে গেলে পাড়ের ওপরের গাছসহ মাটি ধসে পড়ে সফিকুলের ওপর এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ নেই।

ওসি মো. আরিফুর রহমান জানান, গাছসহ মাটিচাপা পড়ে সফিকুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুকুরের মালিক মো. ছিদ্দিকুর রহমানকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com