শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সামান্য বৃষ্টিপাতে পঞ্চগড়ে’র টুনিরহাট বাজারের বেহাল দশা ,চরম দুর্ভোগে সাধারণ মানুষ 

সামান্য বৃষ্টিপাতে পঞ্চগড়ে’র টুনিরহাট বাজারের বেহাল দশা ,চরম দুর্ভোগে সাধারণ মানুষ 

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে সামান্য বৃষ্টিপাতেই রাস্তার বেহাল দশা ।এতে চরম দুর্ভোগে পথচারী সহ বাজার করতে আসা সাধারণ মানুষ ।স্থানীয়রা জানান চারটি ইউনিয়নের মধ্যভাগে বাজারটি হওয়ায় প্রচুর লোকজন এখানে বাজার করতে আসে।কিন্তু রাস্তার পানি অপ্রস্বারনের কোন ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতের ফলে রাস্তার উপর কাঁদার সৃষ্টি হয় ,পানি জমে থাকে।শুধু পাকা রাস্তার উপর নয় মার্কেটের ভিতরে কাঁদা,পানির জন্য লোকজন ঠিকমত বাজার করতে পারে না। পনি জমে থাকার কারনে এলজিডির পাকা রাস্তার উপর গর্তের সৃষ্টি হয়েছে ।প্রায় সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা । দীর্ঘদিন ধরে সরকারি ভাবে সংস্কারের অভাবে এই জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে । টুনিরহাট বাজারের দোকান ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতে মার্কেটের ভিতরে গলি রাস্তাগুলোতে পানি জমে থাকে ।এতে আমাদের বেচাকেনা করতে অনেক অসুবিধা হয় ।বাজার সংশ্লিষ্ট এলজিডির পাকা রাস্তাটিরও  বেহাল অবস্থা ।বাজারের পানি অপ্রস্বারনের ব্যবস্থা করা হলে এবং রাস্তা মেরামত করা হলে এই বাজার প্রান ফিরে পাবে। টুনিরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিন বলেন, রাস্তার উপর জমে থাকা কাঁদ পানির জন্য এখানে বাজার করতে আসা সাধারণ মানুষ সহ চলাচলরত পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয় ।বাজার সংশ্লিষ্ট এলজিডির পাকা রাস্তার উপর পানি জমে থাকার জন্য গর্তের সৃষ্টি হয়েছে ।যার ফলে ছোটখাটো দূর্ঘটনা প্রায় সময় ঘটে।রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে যে কোন সময় ঘটতে পারে অনাকাঙিক্ষত দুর্ঘটনা । বিকল্প আঞ্চলিক মহাসড়ক হিসেবে এই রাস্তা দিয়ে ভারি দূরপাল্লার যানবাহন চলাচল করে । এছাড়া চাকলাহাট, হাড়িভাষা, কামাত কাজলদিঘী ও কালিয়াগঞ্জ এই চারটি ইউনিয়নের ঠিক মাঝখানে এই টুনিরহাট বাজারের অবস্থান হওয়ায় চারটি ইউনিয়নে’র মানুষ নিয়মিত এখানে বাজার করতে আসে।এছাড়াও চারটি ইউনিয়ন ছাড়াও হাটের দিন প্রায় ৮/১০ টি ইউনিয়নের মানুষ এই বাজারে তাদের উৎপাদিত কৃষি পন্য ক্রয় বিক্রয় করে। এই বাজারে বিভিন্ন ধরনের সব দোকান মিলে প্রায় ১১০০ দোকানদার আছে।দেশের বিভিন্ন স্থান থেকে ব্যপারিরা নিয়মিত এখানে জিনিস কিনতে আসে। এতো কিছুর পরেও সংস্কারের অভাবে দোকানদাররা ঠিক মত বেচাকেনা করতে পারছে না ।সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । বাজার সংশ্লিষ্ট এলজিডির পাকা রাস্তাটির সংস্কার ও বাজারের পানি অপ্রস্বারনের জন্য ড্রেন নির্মাণের জোর দাবি স্থানীয় সাধারণ মানুষ, দোকানদার ,জনপ্রতিনিধি সহ সকলের ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com