শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাঙামাটিতে লজ্জাবতি বানর উদ্ধার

রাঙামাটিতে লজ্জাবতি বানর উদ্ধার

রাঙামাটিপ্রতিনিধি:

লজ্জাবতী বানর। অর্থাৎ লাজুক বানর। বড় বড় চোখ। দেখতে বাদামি রঙের। পেঁচার মতো চোখের গঠন। অনেকটা শান্ত প্রকৃতির। অতিবিপন্ন প্রজাতির এ বানর থাকে পাহাড়ের গহিণ অর‌্যনে। বনে জঙ্গলে মাঝে মাঝে দেখা মিলেও লোকালয়ে দেখা যায়না একদমই। তবে সম্প্রতি টানা বৃষ্টিতে এমন একটি লজ্জাবতি বানর আশ্রয় নেয় রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায়।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে আহত অবস্থায় এ লজ্জাবতি বানরটিকে উদ্ধার করে রাঙামাটি বেতার কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা ও রবি চাকমা। পরে খবর দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে। খবর পেয়ে বেতার কেন্দ্রে ছুঠে আসেন রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এস এম মাহবুবুল আলম। রাঙামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম লজ্জাবতি বানরটিকে বন বিভাগের সদরের রেঞ্জ কর্মকর্তা এস এম মাহবুবুল আলম কাছে হস্তান্তর করেন। এসময় রাঙামাটি বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এস এম মাহবুবুল আলম জানান, উদ্ধারকৃত লজ্জাবতি বানরটি অসুস্থ। তাকে চিকিৎসা সেবা দেওয়ার পর বনে অবমুক্ত করা হবে। পার্বত্যাঞ্চলে একটা সময় বিপুল পরিমাণে এ লজ্জাবতি বানরের দেখা মিলতো। কিন্তু এখন তেমন একটা চোখে পরে না। মানুষের কারণে এসব জীব বৈচিত্র এখন প্রায় বিপন্ন। তাই বন্যপ্রাণি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com