শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হামিদ আর নেই

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হামিদ আর নেই

রাজশাহী  প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবদুল হামিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৪টায় নগরীর বিনোদপুর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী এম. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন উঁচু মানের গবেষক, লেখক, দার্শনিক ও শিক্ষাবিদকে হারালো।

অধ্যাপক আবদুল হামিদ ১৯৪৩ সালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে ১৯৬৪ ও ১৯৬৫ সালে যথাক্রমে বিএ (প্রথম শ্রেণি) ও এমএ ডিগ্রি (প্রথম শ্রেণিতে প্রথম স্থান) লাভ করেন।

পরবর্তীতে ১৯৮২ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে যোগ করেন। দীর্ঘ অধ্যাপনা জীবনে তিনি বিভাগীয় সভাপতি (১৯৮৫-১৯৮৮), শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক ও রাকসুর ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তাঁর চল্লিশের অধিক গবেষণা প্রবন্ধ ও দর্শনশাস্ত্রের ওপর ছয়টি পুস্তক প্রকাশিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com