শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশব্যাপী কঠোর লকডাউনের দিনাজপুরে রাস্তা ফাঁকা

দেশব্যাপী কঠোর লকডাউনের দিনাজপুরে রাস্তা ফাঁকা

 

দিনাজপুর প্রতিনিধি

করোনা সংক্রমণরোধে দেশব্যাপী কঠোর লকডাউনের প্রথমদিনে দিনাজপুরে গণপরিবহন চলাচল করেনি। শহরের দোকানপাট বন্ধ ছিল। তবে বিক্ষিপ্তিভাবে কিছু অটোরিক্সা, ভ্যান বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে। পাশাপাশি জনসাধারনের চলাচলও ছিল সীমিত আকারে। লকডাউন বাস্তবায়নে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার এর নেতৃত্বে সকাল থেকেই ভ্রাম্যমান টহল ইউনিট পরিচালনা করা হয়। মাঠ পর্যায়ে ছিল সেনাবাহিনীসহ বিজিবি, র‌্যাব, পুলিশসহ ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেদের টিম।টহল ছাড়াও শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান ছিল।

এদিকে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার নেতৃত্বে একটি দল ও সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের নেতৃত্বে আরেকটি দল বিজিবি ও পুলিশের সমন্বয়ে সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন স্পটে মনিটরিং করেন। এসময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাস্ক না পরা ও সরকারি নির্দেশনা অমান্য করায় ৫জনকে ৩৫০০ টাকা জরিমানা করেছে।

অপরদিকে, লকডাউনে স্বাভাবিক ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। চলেছে অন্যান্য দিনের মতোই ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে স্থলবন্দরে পিঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্থলবন্দরের শুল্ক স্টেশনগুলো চালু রেখেছে।
এ ব্যাপারে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com