শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁপাইনবাবগঞ্জে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

অল্প বৃষ্টিতে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ হতে ভোলাহাট মেডিকেল মোড় পর্যন্ত রাস্তা পানিতে ডুবে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হতো হাজার হাজার মানুষকে। দুর্ভোগ কমাতে রাস্তাটি পুনঃসংস্কার ও পাশ দিয়ে পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে ড্রেন ও রাস্তার নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়। শুধুমাত্র ড্রেনের কাজে ব্যয় হয় ১ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ১১৯ টাকা। সরকার জনস্বার্থে এতো টাকা ব্যয় করলেও জলাবদ্ধতা পূর্বের মতোই রয়েছে। ত্রুটিপূর্ণ ডিজাউনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী হাল্কা বৃষ্টিতে পুরো রাস্তাটি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার মানুষকে ওইপথে যাতায়াতে পড়তে হয়েছে চরম ঝুঁকির মুখে। এদিকে জলাবদ্ধতার কারণে রাস্তাটিতে ছোট ছোট শিশুরা মাছ ধরছে এমন দৃশ্যও দেখা গেছে। এই প্রসঙ্গে এলাকার মুদি ব্যবসায়ী মো. শাহীন বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে ড্রেন নির্মাণ করে দিলো জনগণের দুর্ভোগ কমাতে। কিন্তু যে দুর্ভোগ আগে ছিল তা রাস্তা ও ড্রেন নির্মাণের পরও একই রয়েই গেল। এছাড়া একই এলাকার মো. টিপু বলেন, তার বাড়ির পূর্ব পাশে মসজিদ। কিন্তু জলাবদ্ধতার কারণে মসজিদে নামাজ আদায় করতে পারছেন না তার মতো এলাকার অনেকেই।

সংশ্লিষ্ট গোহালবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম জানান, সরকার কোটি কোটি টাকা খরচ করে ড্রেন ও রাস্তা নির্মাণ করেছে। কিন্তু স্থানীয়ভাবে সঠিক পরিকল্পনা না করে অপরিকল্পিত ড্রেনের ডিজাইন করায় পানি নিস্কাশন হচ্ছে না। ফলে অল্প বৃষ্টিতে পূর্বের মত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাদেরও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com