নিজস্ব প্রতিবেদক:
করোনা প্রতিরোধে সশরীরে কোরবানি পশুর হাট এড়ানোর লক্ষ্যে ক্রেতা-বিক্রেতাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বেচাকেনা করতে উৎসাহ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এজন্য ‘ডিজিটাল গরুর হাট’ চালু হচ্ছে।
আগামীকাল রোববার বেলা ১১টায় ‘ডিজিটাল গরুর হাট’র উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে এ হাটের উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আইসিটি ডিভিশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ‘ডিজিটাল গরুর হাট’ বাস্তবায়ন করবে। ক্রেতারা চাইলে ‘ডিজিটাল গরুর হাট’ থেকে ন্যায্যমূল্যে কোরবানির পশু ক্রয় করতে পারবেন। এখান থেকে পশু কিনলে কোনো হাসিল দিতে হবে না।
Leave a Reply