ঠাকুরগাঁও প্রতিনিধি
ভয়াবহ করোনা সংক্রমণ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দিন আহম্মেদ উপহার হিসেবে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প. প. কমকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী অফিস কক্ষে এমপির প্রতিনিধিরা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের হাতে সিলিন্ডারগুলো তুলে দেন।
এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ওসি জাহিদ ইকবাল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি এজেড সুলতান, সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদব আকতারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য ও পৌর কাউন্সিলর ইসাহাক আলীসহ স্থানীয় সাংবাদকর্মীরা।
Leave a Reply