পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ৯টি ভারতীয় গরু আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দিনগত রাত আনুমানিক ২-টার সময় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন থেকে গরুগুলো আটক করা হয় ।
ইউনিয়নের আবালু পাড়া এলাকার ফজলুর রহমানের দুই ছেলে রবিউল ইসলাম ও মামুন হোসেনের বাড়িতে ভারতীয় গরু আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রবিউল ও মামুন এর বাড়ি থেকে গরুগুলো আটক করা হয়।
জানা গেছে, ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে আসছে জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি)এর এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার আবালু পাড়া এলাকায় গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ৯ টি ভারতীয় গরু আটক করেন।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারিরা পালিয়ে যায়।পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহম্মেদ জানান, ভারতীয় ৯ টি বাছুর গরু আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সাধারণ মানুষ জানায়,বর্তমানে করোনা মহামারী প্রকট আকার ধারণ করছে ।
বিশেষ করে পার্শবর্তী দেশ ভারতে বর্তমানে করোনার নতুন ভাইরাসের আবির্ভাব ঘটেছে ।এমত অবস্থায় সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে যাওয়া উচিত প্রশাসনকে ।কারন চোরাই পথে যে সব গরু সহ অন্যান্য জিনিস দেশে আসছে তার সাথে করোনার নতুন ভাইরাস দেশে ঢুকছে। তাই সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান অনেকেই।
Leave a Reply