শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪ হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান

৪ হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান

দিনাজপুর প্রতিনিধি:

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ ৪টি হাসপাতালে ৭টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও একটি ইসিজি মেশিন প্রদান করেছেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

শনিবার দুপুরে দিনাজপুর এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এসব অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেন তিনি।

৪টি হাসপাতালের মধ্যে রয়েছে, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল।
এর মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ইসিজি মেশিন ও একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন।

দিনাজপুর জেনারেল হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. মো. নাজমুল ইসলাম’র হাতে তুলে দেন মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পারভেজ সোহেল রানাসহ সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অপরদিকে, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন গ্রহণ করেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com