শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরবোয়ালমারীতে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

ফরিদপুরবোয়ালমারীতে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংস্কারের অভাবে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তার এখন বেহাল অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত ইঞ্জিন চালিত ইজিবাইক, ভ্যানসহ পথচারী।পার্শ্ববর্তী পারটেক্স জুট মিলের পাটবোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তাটির মারাত্মক ক্ষতি সাধন করেছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার থেকে চিতার বাজারের ডোবরা পর্যন্ত রাস্তাটি ৫ কিলোমিটার দীর্ঘ। গত ৪ বছর আগে এই রাস্তাটির সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে পিচ উঠে যায়।

উপজেলা আ’ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাতৈর গ্রামের সৈয়দ সাইদুর রহমান সজল বলেন, সাতৈর থেকে ডোবরা চিতার বাজার সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তায় ছোট বড় হাজার গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, এই রাস্তা দিয়ে একটি জুট মিলের পাট বোঝাই ট্রাক-লরি চলাচল করায় রাস্তাটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, রাস্তার দুই পাশে পুকুর বানিয়ে মাছ চাষ করার কারনে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। রাস্তার পাশে পুকুরের যদি পাড়ি থাকতো তা হলে রাস্তাটি আর ভেঙ্গে যেত না। রাস্তাটি সংস্কারের জন্য এ বছর প্রস্তাব পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com